
লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিলো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বসন্তকালীন সমাবর্তনে আবেগঘন পরিবেশে এই সম্মাননা জানানো হয়। পরিবারের পক্ষে বিশেষ সম্মাননা গ্রহণ করেন মিয়ামির কনস্যুলেট প্রতিনিধি। এদিকে, অভিযুক্ত হিশামকে মৃত্যুদণ্ড দেয়ার আবেদন জানিয়েছেন হিলসবোরো কাউন্টির স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ।

‘গণতন্ত্রকে শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি—যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। আজ (বুধবার, ১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: ইউএনএসডব্লিউ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) থেকে এ তথ্য জানানো হয়েছে।