জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। সাক্ষাতে হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তার অবদানের প্রশংসা করেন জয়শঙ্কর। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।