গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পূবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুবাইলের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি।