আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা: জানুন কী কী চলবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ভোটগ্রহণ গতকাল শেষ হলেও সড়কপথে বিধিনিষেধ পুরোপুরি শেষ হয়নি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আজও (শুক্রবার) সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে সাধারণ মানুষের স্বস্তির খবর হলো, মোটরসাইকেল ছাড়া অন্য সব ধরনের যানবাহন আজ থেকে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।