
জুলাই থেকে আমদানিকৃত মোবাইল ফোনের দাম কেন বাড়ছে, কত টাকা বাড়বে?
আগামী ১ জুলাই, ২০২৬ থেকে দেশের বাজারে আমদানিকৃত অফিশিয়াল স্মার্টফোনের দাম (Official smartphone price in Bangladesh) আরও বাড়তে যাচ্ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Proposed budget 2026-27) আমদানিকৃত মোবাইল ফোনের ওপর দেওয়া বিদ্যমান শুল্কছাড়ের মেয়াদ আর না বাড়ানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বৈধ পথে আসা প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

সিলেটে গৃহকর কয়েকশগুন বৃদ্ধির অভিযোগ
সিলেট সিটি করপোরেশনের গৃহকর আরোপের সিদ্ধান্ত নিয়ে নগর জুড়েই হইচই শুরু হয়েছে। নতুন সমীক্ষায় নগরবাসীর কারো একশ আবার কারো কয়েকশগুন বৃদ্ধি পেয়েছে গৃহকর। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে, সিটি করপোরেশনের এমন হটকারী সিদ্ধান্ত নগরবাসীর উপরে বাড়তি চাপ সৃষ্টি করেছে। যদিও সিটি কর্পোরেশন বলছে, নাগরিক সেবার বিপরীতে গৃহকর ভেবে চিন্তেই দেয়া হয়েছে।