Recent event
টোয়াব
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার; অংশ নেবে ১২ দেশ

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার; অংশ নেবে ১২ দেশ

রাজধানী ঢাকায় ১২টি দেশের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে।

পর্যটক সীমিত করলে সেন্টমার্টিন দ্বীপের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে: টোয়াব

পর্যটক সীমিত করলে সেন্টমার্টিন দ্বীপের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে: টোয়াব

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিষয়ে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট ও টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)’। সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত করলে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানায় টোয়াব। সেন্টমার্টিনের বিধিনিষেধ প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।