জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিতে ওমানের বিকল্প পথ; নেয়া হবে না কোনো ‘টোল’
নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি অস্থায়ী নৌ-পথ বা করিডোর চালু করেছে ওমান। একই সঙ্গে দেশটি ঘোষণা করেছে যে, এই পথে যাতায়াতের জন্য কোনো ধরনের ‘টোল’ বা মাশুল নেয়া হবে না। আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয় করে ওমান এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।