জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেন ইরানের শীর্ষ এ কূটনীতিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।