টেটাযুদ্ধ

চর দখল নিয়ে তিতাস-মেঘনার সংঘর্ষ; টেটাবিদ্ধ নারীর মৃত্যু, আহত অন্তত ২০
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় মেঘনা উপজেলার এক নরী গলায় টেটাবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।

নরসিংদীতে টেটাযুদ্ধ বন্ধে মানববন্ধন
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে টেটাযুদ্ধ, আধিপত্য বিস্তারকে ঘিরে হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধ দমন ও তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ (শনিবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার চরাঞ্চল সায়দাবাদ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, নারী-পুরুষসহ অন্তত তিনশো গ্রামবাসী অংশ নেয়।