টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম
টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে

টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ভর্তুকি বা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী কার্ড বণ্টন, যোগ্যতা এবং বিতরণ প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। নকল বা অনিয়ম রোধে ইতোমধ্যে বাতিল করা হয়েছে প্রায় ৫৯ লাখ কার্ড, যা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করে প্রকৃত দুস্থদের মাঝে পুনরায় বিতরণ করা হবে (TCB Family Card Rules and Eligibility 2026)।

মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা

মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা

মজুদ সংক্রান্ত কারণে দেশে চালের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।