টিকিটিং পদ্ধতি

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু, কাটবেন যেভাবে
নারী যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (BRTC)-এর মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিসে এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল ই-টিকিটিং সেবা। আজ (রবিবার, ২৩ আগস্ট) অনলাইন টিকিট সেবাদাতা প্ল্যাটফর্ম 'সহজ' (Shohoz)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয় (BRTC Pink Bus Service E-Ticketing)।

বেতন-ভাতা নিয়ে মালিক-শ্রমিক অসন্তোষে ভেস্তে যেতে বসেছে কাউন্টারভিত্তিক বাস
বেতন-ভাতা নিয়ে মালিক-শ্রমিকের অসন্তোষে ভেস্তে যেতে বসেছে ঢাকার ২১টি কোম্পানির কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতি। চালক ও সহকারীদের অভিযোগ-নতুন পদ্ধতিতে মালিকরা তাদের ঠিকমতো বেতন দিচ্ছেন না। এ অবস্থায় আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব রুটে কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।