জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: সালাউদ্দিন টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টাঙ্গাইল শহরের বেতকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নিজের বিজয় নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন টুকু।