স্পিকারকে জানিয়ে গ্রেপ্তার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্পিকারকে অবহিত করে তাদের গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে পুলিশ।