ফ্রান্সে অস্থিরতা: শ্রেণিকক্ষে ইঁদুর-ককরোচ থেকে রাজপথের দাঙ্গা, বিক্ষোভের উৎস কোথায়?
ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংস বিক্ষোভ ও দাঙ্গা। গত কয়েক সপ্তাহে দেশটিতে প্রায় ৩ হাজার দোকানে লুটপাট হয়েছে, শত শত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ হাজার মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১৭০ জনের বেশি বিক্ষোভকারীকে কারাদণ্ড বা প্রাক্-বিচারিক আটকাদেশ দেয়া হয়েছে। মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জ্বালানি শুল্ক নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা শিক্ষাব্যবস্থার চরম সংকট এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে এক বহুমুখী আন্দোলনে রূপ নিয়েছে।