জ্বালানি চুক্তি

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ: জ্বালানি করিডোর ব্যবহারে বাগদাদ ও ইসলামাবাদের চুক্তি
হরমুজ প্রণালি দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ইরানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিই স্পষ্ট হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ
ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। বকেয়া বিল বিতর্কের মধ্যেই এ পদক্ষেপ, যদিও কারণ হিসেবে ঢাকা বলছে- শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম। সরকারি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে উল্লিখিত বিদ্যুতের দাম আরও কমাতে চায় বাংলাদেশ।