Recent event
জেএমএস ও মেরিমো
চট্টগ্রাম ইপিজেডে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০

চট্টগ্রাম ইপিজেডে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০

মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা

চট্টগ্রাম ইপিজেডে দুইটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এসময় শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার পর্যন্ত কারখানা দুটি ছুটি ঘোষণা করে, শ্রমিকদের বের করে দেয়া হয়।