মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রয়াণ
ভারতীয় সংগীত অঙ্গনে আবারও শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।