
‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে জানা গেলো কারণ
রান্নার সময় গরুর মাংসের রং স্বাভাবিক লালচে থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় খুলনার পাইকগাছায় যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল, তার বৈজ্ঞানিক কারণ অবশেষে মিলেছে পরীক্ষাগারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (BFSA - Bangladesh Food Safety Authority) ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে মাংসে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পচন বা জীবাণুর অস্তিত্ব ছিল না।

রাজধানীতে ম্যালেরিয়া ছড়ানোর শঙ্কা; তিন মাসেই আক্রান্ত ৪৬০
২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য থাকলেও নতুন করে চোখ রাঙাচ্ছে এর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর প্রথম তিন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৪৬০ জন। গেলো বছর আক্রান্ত ছিলো ১০ হাজারের বেশি, মৃত্যু হয় ১৬ জনের। জীবাণুবাহী অ্যানোফিলিসকে পার্বত্য অঞ্চলের মশা মনে করা হলেও তা খোদ রাজধানীতে দেখা যাচ্ছে। রাজধানীতে এ রোগের বিস্তার শুরু হলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

ভ্যাকসিন বা টিকা কীভাবে কাজ করে? কেন এটি শিশুর জন্য জীবন রক্ষাকারী
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ (Measles outbreak) বৃদ্ধি পাওয়ায় টিকাদানের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার বা কভারেজ (Vaccination coverage) কমে যাওয়াই এই রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। একটি ছোট ইনজেকশন কীভাবে বড় বড় রোগ প্রতিরোধ করে, তা জানা প্রতিটি অভিভাবকের জন্য জরুরি।

১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আজ (রোববার, ১৪ অক্টোবর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ কথা জানান।

সাভারের পানিতে বিপজ্জনক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ‘সুপারবাগের’ সন্ধান
সাভারের পানিতে ব্যাপকমাত্রায় ডায়রিয়ার-ব্যাকটেরিয়া বা সুপারবাগের অস্তিত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাভার অঞ্চলের ৮টি পানির উৎস থেকে নেয়া ৫০টি নমুনার সবগুলোতেই রয়েছে সুপারবাগের উপস্থিতি। সবচেয়ে শঙ্কার বিষয় যেটা তা হলো— এ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। ফলে ডায়রিয়া আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে, রয়েছে মৃত্যুর ঝুঁকিও।