হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
‘জঙ্গি সাজিয়ে’ ৯ তরুণ হত্যা
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে অবস্থিত ‘জাহাজবাড়ি’ নামক ভবনে ৯ তরুণকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলার পলাতক ছয় আসামিকে আদালতে আত্মসমর্পণের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।