
ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আশ্বাস দিলেও লড়াইয়ের বার্তা যুক্তরাজ্যের
ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আগ্রহী হলেও লড়াইয়ের বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ন্যাটোকে হুমকির মুখে ফেলতে চায় না ওয়াশিংটন।’ এদিকে স্টারমার বলছেন, জনগণের নিরাপত্তা জন্য লড়াইয়ের প্রস্তুতি থাকতে হবে ইউরোপকে।

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, হলুদ সতর্কতা জারি
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, জার্মানিসহ উত্তর ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় সান্দ্রা। দুই কাউন্টিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এমন অবস্থায় বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা নিয়ে বিপাকে ইউরোপের বাসিন্দারা। জার্মানির বেশ কয়েকটি শহরের সড়কে বরফ জমেছে কয়েক ফুট উচ্চতার।

ইউরোপ থেকে স্মার্টফোন ব্যবসা সরিয়ে নিচ্ছে সনি
ইউরোপের বাজার থেকে ধীরে ধীরে স্মার্টফোন ব্যবসা সরিয়ে নিচ্ছে সনি। এর প্রথম ধাপ হিসেবে ফিনল্যান্ড থেকে কার্যক্রম সরিয়ে নেয়া শুরু করেছে। গিজচায়না প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি দেশটির একটি প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সনির নতুন স্মার্টফোন এক্সপেরিয়া ওয়ান সেভেন এখন আর পাওয়া যাচ্ছে না। সনির ফিনিশ ওয়েবসাইট বা রিটেইল দোকানেও এ স্মার্টফোনটি আর পাওয়া যাচ্ছে না।