
দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াত ইসলামকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাই বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত কাহিনী। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জনগণ। দেশবাসী একটি নতুন বাংলাদেশ চায়। চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না।

জামায়াত ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে: মির্জা ফখরুল
জামায়াত ইসলাম ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের অনেক আলেম ওলারা তারা পরিষ্কার করে বলছে যে, জামায়াত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে। জামায়াত মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা আমাদের মা বোনকে বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ।’

প্রহসনের নির্বাচন: তিন সাবেক সিইসি, শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
প্রতারণামূলক ও প্রহসনের নির্বাচন করায় সাবেক তিন সিইসি, কমিশন সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একপেশে নির্বাচনের মাধ্যমে সংবিধানের শপথ ভঙ্গ করার অভিযোগ এনে আদালতে মামলাটি করেন সাবেক এক বিএনপি নেতা। মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।