জামায়াতে ইসলাম

অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।’ তবে দল ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি।

ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধববার, ১৩ মে) জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।