
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত: দেখে নিন সময়সূচি
সারাদেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় ঈদের জামাত (Eid Jamat Schedule) আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে শোলাকিয়া ও গোর-এ-শহীদ ময়দান—সর্বত্রই এখন মুসল্লিদের মিলনমেলার অপেক্ষা।

ঢাকায় ১৭২০ ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭২০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাতীয় ঈদগাহের পাশে খণ্ডিত মরদেহ: হানিট্র্যাপ দিয়ে মুক্তিপণ আদায় হত্যাকাণ্ডের মূল কারণ
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, হানিট্র্যাপ দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় ছিলো এ হত্যাকাণ্ডের মূল কারণ।

জাতীয় ঈদগাহের পাশে খণ্ডিত মরদেহ: প্রধান আসামি জরেজুল গ্রেপ্তার
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।