বিদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদ উসকে দিলে আইনি ব্যবস্থা নেবে চীন
চীনের নতুন ‘জাতিগত ঐক্য’ (এথনিক ইউনিটি) আইনের বিরোধিতা করলে বিদেশের মাটিতে থাকা ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করার অধিকার বেইজিংয়ের রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তা। আজ (বুধবার, ২৪ জুন) তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সংগতিপূর্ণ, বৈধ এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।