Recent event
জলসীমা ত্যাগ
জলসীমা ত্যাগের নির্দেশনার পরও চট্টগ্রামে লাইটারেজ জাহাজের সংকট কাটেনি

জলসীমা ত্যাগের নির্দেশনার পরও চট্টগ্রামে লাইটারেজ জাহাজের সংকট কাটেনি

পণ্য বোঝাইয়ের ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশনার পরও লাইটারেজ জাহাজের সংকট কাটেনি। সংশ্লিষ্টরা বলছেন, আমদানিকারকরা বন্দরের জলসীমায় নয়, খালাস পয়েন্টে বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন। সেই সঙ্গে সম্পদ বাজেয়াপ্ত কিংবা দুদকের মামলার ভয়ে পলাতক এমপিসহ অনেকেই জাহাজ কেটে শিপইয়ার্ডে বিক্রি করে দিয়েছেন। তবে বন্দরের ইয়ার্ডে কনটেইনার ফেলে রাখলে চারগুণ বেশি ভাড়া নেয়ার ঘোষণায় কমেছে কনটেইনার জট।