ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, ভারত–চীন–যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি
ভয়াবহ বন্যা ও ভূমিধসে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির পর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।