এ সরকারের কোনো বিকল্প নেই, ঐক্য ভাঙা যাবে না: দুদু
গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে ঐক্য ভাঙা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। এ সরকার কোনো কারণে বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্বে টান পড়বে। কারণ, সামনে এ সরকারের কোনো বিকল্প নেই।