Recent event
জনগণের জীবনযাত্রা
চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব বুঝে পেতেই জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোসহ ভূ-রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করে দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ পার্টিকে হটিয়ে ১৪ বছর পর ক্ষমতায় বসা লেবার পার্টি দেশের ভাগ্য বদলে কঠিন পথগুলো কীভাবে পাড়ি দেন তা দেখার অপেক্ষাতেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। কারণ শেষ ৪ বছরে টালমাটাল অর্থনীতি ও বিভিন্ন কূটনৈতিক ইস্যু সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছে কনজারভেটিভ নেতারা। যার মাশুল গুণতে হয়েছে নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে।