পাবনায় জিটিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় গাজী টিভির (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।