জঙ্গি হামলা
পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও গোলাগুলি; নিহত ১৪ পুলিশ

পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও গোলাগুলি; নিহত ১৪ পুলিশ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলার পর পুলিশের ওপর অতর্কিত হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (রোববার, ১০ মে) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। গতকাল (শনিবার, ৯ মে) এর হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুলিশ চৌকিটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে ইট, পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় ১১ সেনা সদস্য নিহত

পাকিস্তানের পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় ১১ সেনা সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়।

হলি আর্টিজান হামলার ৯ বছর: স্মরণে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা

হলি আর্টিজান হামলার ৯ বছর: স্মরণে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা

আজ ১ জুলাই, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হলো। ২০১৬ সালের এই দিনে সংঘটিত ভয়াবহ ঘটনায় নিহত হন ২২ জন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে বিবেচিত।

৮ বছরেও শেষ হয়নি হলি আর্টিজানের মামলা

৮ বছরেও শেষ হয়নি হলি আর্টিজানের মামলা

হলি আর্টিজান হামলার ৮ বছর হলো আজ (সোমবার, ১ জুলাই)। ২০১৬ সালের পহেলা জুলাই জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল পুরো দেশ। জঙ্গি হামলা চালিয়ে রেস্তোরাঁটি দখল করে হত্যা করা হয় ২০ জনকে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে হাইকোর্ট। আট বছরে বিচার শেষ না হলেও হাইকোর্টের পূর্ণাঙ্গ লিখিত রায় পাওয়ার পরে আপিল করবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন জানান, জঙ্গিদের মৃত্যুদণ্ড বহাল রাখার আইনি যুক্তিতর্ক তুলে ধরা হবে।