নিউ ইয়র্কে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার শুরু
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘৫ম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ম্যানহাটনের ১৯৯ চেম্বার স্ট্রিটে অবস্থিত বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে (বিএমসিসি) আনুষ্ঠানিকভাবে এ বিজনেস এক্সপোর উদ্বোধন করা হয়।