১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার থার্ড টার্মিনাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারেও আশাবাদী সরকার। এদিকে, আজ থেকেই জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।