সুরা বাকারার ২৯ নম্বর আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।’