বিশ্বকাপের পর বদলে গেল ভাগ্য: কোলো কোলোতে ভোজিনিয়া, মরক্কোয় বুবিস্তা
বিশ্বকাপ ধামাকার পর বদলে যাচ্ছে কেপ ভার্দের ফুটবলার-কোচদের জীবন। দলবদলের বাজারে চড়া মূল্য পাচ্ছেন তারা। বিশ্বকাপের চমক গোলকিপার ভোজিনিয়া এরইমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন চিলিয়ান ক্লাব কোলো কোলোর সঙ্গে। জানিয়েছেন, বড় ক্লাবে খেলার স্বপ্নপূরণ হতে যাচ্ছে তার। বিশ্বকাপের সেরা গোলের মালিক সিডনি কাব্রাল দলবদলের বাজারে পেয়েছেন ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য। মাস্টারমাইন্ড বুবিস্তা যোগ দিয়েছেন মরক্কোর একটি ক্লাবে।