‘সামাজিক যোগাযোগমাধ্যমের ৯০ শতাংশই ভুয়া; কিছুদিন পর মানুষ ফেসবুক-ইউটিউব দেখবে না’
দেশের মানুষের বড় একটি অংশ নেতিবাচক চিন্তা করে এবং বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ৯০ শতাংশ তথ্যই ভুয়া (ফেইক) বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি দাবি করেন, আর কিছুদিন পর মানুষ ফেসবুক ও ইউটিউব দেখা বন্ধ করে দেবেন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।