Recent event
চিফ হাইড্রোগ্রাফার
মাতারবাড়ী সমুদ্রবন্দর: আয় না থাকলেও চ্যানেল রক্ষণাবেক্ষণে বছরে ব্যয় ৫শ' কোটি টাকা

মাতারবাড়ী সমুদ্রবন্দর: আয় না থাকলেও চ্যানেল রক্ষণাবেক্ষণে বছরে ব্যয় ৫শ' কোটি টাকা

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের চ্যানেল প্রস্তুত থাকলেও এখনও টার্মিনালের কাজ শুরুই হয়নি। অথচ পলি জমে চ্যানেলের গভীরতা ১০ মিটারে নেমে আসায় কয়লা বিদ্যুৎকেন্দ্রের জাহাজ ভেড়াতে সমস্যা হচ্ছে। তেমন আয় না থাকলেও ১৪ কিলোমিটার চ্যানেলের রক্ষণাবেক্ষণে বছরে চট্টগ্রাম বন্দরের ব্যয় হবে সাড়ে ৫শ' কোটি টাকা। তাই কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকেও ড্রেজিংয়ের ব্যয় বহনে অংশীদার হতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেইসঙ্গে কম খরচে চ্যানেল সচল রাখতে প্রথমবার খনন শুরু হয়েছে নিজস্ব ড্রেজার দিয়ে।

চট্টগ্রামে খাল খনন প্রকল্প: কাজ শেষ হলেও নদীর বর্জ্যে নাব্যতা রক্ষা কঠিন

চট্টগ্রামে খাল খনন প্রকল্প: কাজ শেষ হলেও নদীর বর্জ্যে নাব্যতা রক্ষা কঠিন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর এবং কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় চার কিলোমিটার এলাকায় আটটি খালের মুখ খনন এবং বর্জ্য অপসারণের কাজ শেষের পথে। এতে কর্ণফুলী নদীর বাকলিয়া ও নতুন ব্রিজ এলাকায় লাইটারেজ জাহাজ ও ফিশিং বোট সহজে চলাচল করায় প্রাণ ফিরেছে নদীর তীরবর্তী জনজীবনে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হলেও নদীতে বর্জ্য পড়া রোধ করা না গেলে নাব্যতা রক্ষা কঠিন হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।