
বিটিভিতে কর্মী তালিকাভুক্তি ২০২৬; নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী তালিকাভুক্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (BTV Recruitment Circular 2026)। বিটিভির অনুষ্ঠান ও বার্তা বিভাগের কার্যক্রম আরও আধুনিক ও বেগবান করতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বাংলাদেশ টেলিভিশনের নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে (BTV Staff Enlistment Remuneration Rate)।

সরকারিভাবে ১০০ ট্যাক্সি চালক নিচ্ছে সৌদি আরব, আবেদন যেভাবে
সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) -এর মাধ্যমে জরুরি ভিত্তিতে সৌদি আরবে ১০০ জন পুরুষ ট্যাক্সি চালক নিয়োগ দেওয়া হচ্ছে। পবিত্র মক্কা নগরীতে কাজের সুযোগ ও আকর্ষণীয় সুবিধাসহ এই চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে (Saudi Arabia Taxi Driver Job BOESL)।

শিক্ষক নিবন্ধনের সনদের দাবিতে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ (রোববার, ২২ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়।

‘চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু তা পর্যালোচনার পর সিদ্ধান্ত’
বৈঠক শেষে পর্যালোচনা কমিটির প্রধান
সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। তবে কতটুকু বাড়ানো উচিত হবে তা পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন কমিটি প্রধান আবদুল মুয়ীদ চৌধুরি। আর আন্দোলনকারীরা জানান, ৭ দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দিলে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা।

একযুগ পরও উপেক্ষিত চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি
বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজপথে অবস্থান
১ যুগেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছেন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পার হলেও দাবি মেনে না নেয়া ও এ সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা।