সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান, ১২ জন অসুস্থ
রাঙামাটির সাজেকে অসাবধানতায় ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ হয়েছেন ১২ গ্রামবাসী। উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।