চলমান সংকট

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তেলের দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সচিবালয়ে এক জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত রয়েছেন।