রাজশাহী জেলার সীমান্তবর্তী চরাঞ্চলবাসিদের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজশাহী জেলার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।