নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ
নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।