
নতুন চর, পুরোনো সংকট—হাতিয়ায় চর দখলকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
গত ৩ দশকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বুকে ছোট-বড় মিলিয়ে জেগে উঠেছে ৩০টিরও বেশি চর। জেগে ওঠা চরগুলোর নিয়ন্ত্রণ ও জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ ও অবৈধ দখলের ঘটনা ঘটে, যা এখনই দখল বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে রক্তক্ষয়ী সংঘর্ষে।

২০ লাখ মানুষের জন্য নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে লাখো মানুষ
ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী ২১টি চরের ৬টিতেই নেই সাইক্লোন শেল্টার। ১৫টিতে আছে নামমাত্র ১ থেকে ২টি করে আশ্রয়কেন্দ্র। জেলার ২০ লাখ মানুষের আশ্রয়ের জন্য ৯০০ সাইক্লোন শেল্টার রয়েছে, যাতে আশ্রয় মিলবে মোট জনসংখ্যার চারভাগের একভাগ। বাকী তিনভাগ থেকে যাচ্ছে অরক্ষিত। তাই বড় ধরনের ক্ষতির আগেই এসব মানুষদের আশ্রয়কেন্দ্রের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের।

শরীয়তপুরে মৌলিক সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষ
পদ্মা, মেঘনা, জয়ন্তী আর কীর্তিনাশা নদী বিধৌত জেলা শরীয়তপুর। নদীর বুক জুড়ে রয়েছে ছোট বড় অন্তত ২০টি চর। জেলার জনগোষ্ঠির ২৫ শতাংশই বাস করেন এসব চরে। বিচ্ছিন্ন এসব জনপদে বসবাসকারিদের জন্য নেই নূন্যতম নাগরিক সুবিধা।