দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার
মাদকসংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।