ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি গতিবেগে অত্যন্ত প্রবল শক্তি সঞ্চয় করে এশিয়ার ৩টি প্রধান দেশ- তাইওয়ান, চীন ও দক্ষিণ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ (Super Typhoon Champi trajectory and wind speed)। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চলতি বছরে সৃষ্টি হওয়া অন্যতম শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ফ্লাইট বাতিল, হাজারো বাসিন্দাকে সতর্কীকরণ এবং সামরিক মহড়ার পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে(Super Typhoon Champi Threatens Taiwan China Japan)।