মাঠে গড়ালো এনসিএলের ২৮তম আসর
মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দীর্ঘতম ফরম্যাটের আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর। এবারের আসরে এসেছে বেশ কিছু নতুনত্ব। ইংল্যান্ডের বিখ্যাত কাউন্টি ক্রিকেটের মতো প্রফেশনালিজম আর আধুনিকতার এক নতুন সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দিনেই দেশজুড়ে মাঠে নেমেছে আট দল। আর এ আসর ঘিরে দেখা মিলেছে বিসিবির অভিনব সব উদ্যোগ।