ইরানে হামলায় ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’; স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর চালানো সামরিক হামলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম ‘গ্রোক’ ব্যবহার করা হয়েছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সরকার। গত ১৫ জুনের ওই নথিতে এই ট্রিলিয়নেয়ারের প্রতিষ্ঠান এক্সএআইয়ের একটি বিশাল ডেটা সেন্টারের গ্যাস টারবাইনের পক্ষে আইনি যুক্তি তুলে ধরা হয়েছে, যা একটি পরিবেশবাদী মামলায় বিচারের মুখে রয়েছে। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।