জ্বালানি সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ; জেট ফুয়েল স্বল্পতার সতর্কতা
ইরান যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ কর হ্রাস এবং গ্যাস মজুত সমন্বয় করার পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। আজ (বুধবার, ২২ এপ্রিল) এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে সংস্থাটির। রয়টার্সের দেখা এক খসড়া প্রস্তাবে এসব তথ্য জানা যায়।