ইন্দোনেশিয়ায় দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ড পেলেন গোজেক প্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিম
ইন্দোনেশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী এবং জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘গোজেক’-এর প্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিমকে দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। করোনা মহামারির সময় স্কুল শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ কেনা সংক্রান্ত একটি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়।