শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রতি শিক্ষককে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট এবংন সনদ দেয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।