গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

বাড়ছে জলবায়ু পরিবর্তন, ৫০টির বেশি স্থানে জাগলিং ইভেন্টের আয়োজন
ফুটবলের জন্য ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিশ্বমঞ্চে তুলে ধরতে শনিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিলসহ বিশ্বের ৫০টিরও বেশি স্থানে জাগলিং ইভেন্টের আয়োজন করে কাউন্ট আস ইন নামে একটি অলাভজনক সংস্থা। ৫১১ জনের অংশগ্রহণে ইতোমধ্যে আয়োজনটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে আয়োজকরা বলছেন, ইভেন্টের মূল লক্ষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির সম্মুখীন মাঠ ও অ্যাথলেটদের জন্য অভিযোজন টুলস ও কিটস সংগ্রহ।

‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ শুধু একটি বই নয়, বিশ্বব্যাপী স্বীকৃতির সোনার মেডেল
বিশ্বজুড়ে অসাধারণ, অদ্ভুত আর চমকপ্রদ সব কীর্তির কথা বললেই যে নামটি প্রথম মনে আসে, তা হলো— গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। শুধু একটি বই নয়— এটি যেন বিশ্বব্যাপী স্বীকৃতির এক সোনার মেডেল। যার প্রতিটি পাতায় জায়গা করে নেয় সাহস, সৃষ্টিশীলতা আর সীমানা ভাঙার অদম্য চেষ্টার গল্প। ২০২৫ সালের ২৭ আগস্ট, ৭০ বছর পূর্ণ করলো বিখ্যাত এ রেকর্ডবুক।